শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতসহ আট ইসলামি দলের যমুনা অভিমুখে পদযাত্রা শুরু

জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচটি দাবিতে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দলের পদযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে রাজধানীর পল্টন থেকে এ পদযাত্রা শুরু হয়।

দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

গত সোমবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলগুলোর নেতারা।

এর আগে বৈঠক করেন রাজধানীর পুরানা পল্টনে। সংবাদ সম্মলনে রাজনৈতিক দলগুলোকে মতৈক্যে পৌঁছাতে অন্তর্বর্তী সরকারের আলোচনার তাগিদকে স্বাগত জানায় জামায়াতে ইসলামী। তবে সেই আলোচনায় রেফারি নিয়োগের দাবি জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ২. নভেম্বরে গণভোট ৩. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ ৪. নির্বাচনে সব দলের সমান সুযোগ ৫. ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

মিছিল শেষে যমুনায় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে। এদিকে সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে পল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়