শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরীক কমিটির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। বিএনপি নিজের ক্ষতি করে হলেও জনগণের ক্ষিতি চয়। তিনি আরও বলেন, লন্ডনে হওয়া ডিলে ক্ষমতায় গেলে এনসিপির হাতে পতন হবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। শেখ হাসিনার অপরাধে বিএনপির অপরাধ ঢাকা পরে গেছে। এবার দলটির প্রার্থী তালিকায় জুলাই সনদের প্রয়োজন নেই বলা লোকও রয়েছেন। এ নিয়ে আমরা হতাশ।

আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করে দিয়েছে। প্রতীক বিক্রির দিন শেষ।

নিজের দলের মনোনয়নের বিষয়ে তিনি বলেন, এনসিপির কোনও নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেয়া হবে না। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়