শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যারা একসময় বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে আবার দেশের শাসনভার দাবি করতে পারে : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম  সদস্য মির্জা আব্বাস জামায়াতে ইসলামীর উদ্দেশ্য করে বলেছেন,যারা একসময় বাংলাদেশকে চায়নি, তারা কীভাবে আবার দেশের শাসনভার দাবি করতে পারে? তারা ধর্মের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে এবং স্বৈরাচার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। তারা মনে করছে, আওয়ামী লীগের ভোট তারা পাবে, কিন্তু আসলে সব আওয়ামী লীগ দেশপ্রেমিকদের ভোট দেবে।

তিনি বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। 


আজ মঙ্গলবার  রাজধানীর নয়াপল্টনে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে। একটা নিজের সৃষ্টি, আরেকটা পুরোনো দল। ওরা যা বলে তাই করে, জনভিত্তি কোথায় তাদের? সবশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে, তা-ই করা হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি  বলেন, সুন্দর মনোনয়ন হয়েছে, অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তারেক রহমান ভেবেচিন্তে করেছেন। বিশাল নির্বাচনি যাত্রাপথে নেমেছি। সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, দেশে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যেখানে ঠিক করে কারা দেশ চালাচ্ছে, তা স্পষ্ট নয়। সরকার শুধু সংস্কারের কথা বলছে, কিন্তু কী সংস্কার করা হলো, তা বোঝা যাচ্ছে না। বেকার সমস্যা বেড়েছে, মানুষের জীবনের চাপ বৃদ্ধি পেয়েছে, ঢাকায় ফুটপাতের দোকানও বাড়ছে, কিন্তু সরকারের দৃষ্টি সেগুলোর দিকে নেই। দ্রব্যমূল্যের দাম বেড়েই চলেছে। এদিকে কি সরকারের খেয়াল আছে। পরিস্থিতি দেখে তো তা মনে হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়