শিরোনাম
◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘শাপলা কলি’ প্রতীক নিতে সম্মত এনসিপি

প্রতীক হিসেবে ‌‘শাপলা কলি’ নিতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার দলটি শাপলা, সাদা শাপলা ও শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে।

রোববার (২ নভেম্বর) সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৩টায় তার দপ্তরে প্রবেশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জহিরুল হক মুসা।

তিনি বলেন, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাপলা কলিসহ কয়েকটি প্রতীক যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তারই ধারাবাহিকতায় এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটা আবেদন দিয়েছে। এরমধ্যে প্রথমে আছে শাপলা, দ্বিতীয়তে আছে সাদা শাপলা এবং তৃতীয় শাপলা কলি আছে।

এনসিপি প্রতীক হিসেবে শাপলা কলি পেলে মেনে নেবে বলে জানান তিনি।

এনসিপি নেতা জহিরুল ইসলাম মুসা বলেন, শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি এখন আমাদের পছন্দ। এর জন্য আমরা আবেদন করেছি। এনসিপির প্রতীক শাপলা কলি বিবেচনায় নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করতে পারে।

এর আগে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে। এতে ‘শাপলা কলি’ অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়