শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০২:১৪ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি এখন ধৈর্য ধরে সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে : গয়েশ্বর

মনিরুল ইসলাম  : বিএনপির  স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকতে পারবে না।  

তিনি বলেন, বিএনপি এখন ধৈর্য ধরে সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।

আজ রোববার  সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

 তিনি  বলেন, জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব আছে।

তিনি আরও বলেন, আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। তবু আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার জোরালো সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।

এসময় অন্যদের মধ্যে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু, দপ্তর সম্পাদক মো. এরফান আহমেদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়