শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির কাঁধে ভাইরাল সেই শিশুটির আসল পরিচয় মিলল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় জুলাইযুদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির কাঁধে বসা এক ছোট্ট শিশু। তবে অনেকে সেই শিশুকে হাদির সন্তান বলে ফেসবুকে লেখালেখি করলেও, শিশুটি হাদির সন্তান নয় বলে জানা গেছে।

ছেলে শিশুটির নাম ওমায়েত, সে তার বাবা-মায়ের সঙ্গে ঢাকাতেই বসবাস করে। ওসমান হাদির সঙ্গে নিয়মিত দেখা করতে আসতেন শিশুটির বাবা, সে সময়ই একদিন শিশুটিকে নিয়ে ওসমান হাদি কাঁধে বসিয়ে ছবি তুলেন।

হাদির মৃত্যুর পর ফেসবুকে ছবিটি ভাইরাল হয়, হাদির সন্তান বলে পরিচয় করিয়ে দেওয়া হয়।

তবে শিশুটি ওসমান হাদির সন্তান নয় বলে নিশ্চিত করেছেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফারাজি।


তিনি বলেন, ‘শিশুটি আজও ওসমান হাদির জানাজায় তার বাবার সঙ্গে অংশ নিয়েছে। সেসময়ও তার বাবার সঙ্গে হাদির সঙ্গে দেখা করতে আসে। পরে হাদি ভাইয়ের মৃত্যুর পর এ ছবিটি ছড়িয়ে পড়ে। তবে ছেলে শিশুটি হাদির নয়।’

তিনি আরও বলেন, ‘আমার কোলে থাকা ছোট্ট বিপ্লবী হাদি ভাইয়ের ছেলে নয়। হাদি ভাই আদর করে সেদিন ওরে কাঁধে নিয়েছিলেন। অনেকেই ছোট্ট বাবাকে হাদি ভাইয়ের সন্তান মনে করেছিলেন। তবে এটা নিশ্চিত ও আমাদের ভবিষ্যৎ হাদি হতে যাচ্ছে। ওর বাবা সবার কাছে দোয়া চেয়েছেন হাদি ভাইয়ের বিপ্লবের পথেই যেন ওর জীবন গড়ে উঠে।’

জানা গেছে, আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে শায়িত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। জাতীয় কবির পাশে হাদিকে সমাহিত করা হয়।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা সম্পন্ন হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে অনুষ্ঠিত জানাজায় সারাদেশ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের উপস্থিতি হন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে হাদির মরদেহ বহনকারী গাড়ি ঢাবির কেন্দ্রীয় মসজিদ এলাকায় নিয়ে আসা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়