শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে উঠবে সোনার টয়লেট, দাম শুনলে চমকে যাবেন

দেয়ালে টেপ দিয়ে আটকানো সেই কলার কথা মনে আছে? ‘কমেডিয়ান’ নামের সেই চিত্রকর্মটি নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। গত বছর নিউইয়র্কের সেই নিলামের খবর বিশ্বে তোলপাড় তোলে। এবার ‘কমেডিয়ান’-এর ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলান তৈরি করেছেন সোনার টয়লেট।

‘আমেরিকা’ নামের এ টয়লেট নিলামঘর সদবিস নিলামে তুলতে যাচ্ছে। গত শুক্রবার নিলামঘর এ ঘোষণা দিলে আবারও আলোচনায় আসেন শিল্পী মরিজিও ক্যাটেলান। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও এনডিটিভির।

সদবিস জানিয়েছে, ১৮ নভেম্বর নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ দশমিক ২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা। যার দাম এখন প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)। টয়লেটটির সর্বনিম্ন দর ধরা হয়েছে এর সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী।

এ টয়লেটেরই অনুরূপ একটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে যায়। ওই ঘটনাও বিশ্বজুড়ে ভাইরাল হয়।

তবে ক্যাটেলান অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে টয়লেটটি তৈরি করেছেন বলে জানান। তিনি বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’

সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান তার কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন। এটি শুধু শিল্পকর্মই নয়, একটি পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। ধারণা করা হচ্ছে, ‘কমেডিয়ান’ কলার মতো এবারও চমকে দেওয়া দাম হাঁকাবেন আগ্রহীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়