শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৮:২১ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাট চমক আসবে স্বর্ণের বাজারে, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী ভাইরাল

তিন দফা পতনের পর বুধবার (২৯ অক্টোবর) ও বৃহস্পতিবার (৩০ অক্টোবর)বেড়েছে স্বর্ণের দাম। এদিকে বৃহস্পতিবার বিশ্বাবাজারেও বেড়েছে স্বর্ণের দাম। 

এর মধ্যে আলোচনায় এসেছে স্বর্ণের দামে এ বছর কেন এত উত্থান পতন? আসলে সোনার দাম সম্প্রতি যে উচ্চতায় পৌঁছেছিল, তা গত কয়েক বছরে দেখা যায়নি। এই বিশাল দাম বৃদ্ধির ফলে অনেকেই এখন লাভ ঘরে তুলতে শুরু করেছেন। বাজারের ভাষায় একেই বলা হয় ‘প্রফিট বুকিং’ বা মুনাফা তুলে নেওয়া।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশের বাজারে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম কমেছে দুই হাজার ৬১৩ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে দুই লাখ ৯৬ টাকায়। নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে স্বর্ণের নতুন এ দর কার্যকর হবে।

এর আগে বুধবার (২৯ অক্টোবর) এক লাফে ৮ হাজার ৯০০ টাকা বেড়ে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ২ হাজার ৭০৯ টাকায়। গত মঙ্গলবার (২৮ অক্টোবর) এক লাফে ১০ হাজার ৪৭৪ টাকা কমেছিলস্বর্ণের দাম।

সোনার দাম প্রসঙ্গে উঠে এসেছে বাবা ভাঙ্গার ভিবিষ্যদ্বাণীর প্রসঙ্গও। বাবা ভাঙ্গা ২০২৬ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকট বা 'নগদ অর্থের সংকট'র পূর্বাভাস দিয়েছিলেন বলে তথ্য এসেছে। তিনি ভবিষ্যদ্বাণীতে জানিয়েছেন, আগামী বছরে ব্যাঙ্কিং ব্যবস্থা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে, যার ফলে সোনার দামেও বড় পরিবর্তন আসবে।

তার ভবিষ্যদ্বাণী :- তিনি জানিয়েছেন যে ২০২৬ সালে একটি বড় আর্থিক সংকট বা মন্দা (global financial upheaval/crisis) সৃষ্টি হতে পারে, যার কারণে সোনার প্রতি চাহিদা বাড়বে। 

এই মন্দার পর সোনার মূল্য উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অনেক বিশ্লেষক তাঁর এই বাণী থেকে অনুমান করছেন যে সোনার দাম ২৫% থেকে ৪০% পর্যন্ত বাড়তে পারে। 

যদি এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হয়, তাহলে ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৬২ লক্ষ থেকে ১.৮২ লক্ষ রুপির মধ্যে পৌঁছাতে পারে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড ছোঁবে বলে মনে করা হচ্ছে।

বিনিয়োগকারীদের জন্য কোন বার্তা দিচ্ছে এই ভবিষ্যদ্বাণী? বিনিয়োগকারীদের জন্য, এটি বিচক্ষণতা এবং কৌশল অবলম্বনের সময়।

অর্থনৈতিক অস্থিরতার সময়ে সোনাকে দীর্ঘদিন ধরে একটি নিরাপদ সম্পদ হিসেবে দেখা হয়ে আসছে, তবে শুধুমাত্র ভবিষ্যদ্বাণীর উপর নির্ভর করে সিদ্ধান্ত নিলে বিপদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়