শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কথা সত্য, সাকিবের মতো চোর-চোট্টা, ডাকাত ক্রিকেটার ১০০ বছরেও আর আসবে না: প্রেস সচিব

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই ক্ষমতা হারায় আওয়ামী লীগ সরকার। সেই সময় থেকে প্রায় দেড় বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা চলমান রয়েছে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাকিবকে নিয়ে মন্তব্য করেন যে, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার ১০০ বছরেও আর জন্মাবে না।

এরই মধ্যে গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। নির্বাচনের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাকিবের প্রশংসা করেন।

আসিফ আকবর বলেন,“সাকিবের ব্যক্তিত্ব বা ব্যক্তিগত ইস্যুগুলো তার নিজস্ব ব্যাপার। একজন মানুষ হিসেবে খারাপ না ভালো, সেটা বিচার করার দায়িত্ব কোর্ট বা সমাজের। কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে আমরা আরেকজন সাকিব পাবো কি না, জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।”

আসিফ আকবরের এই মন্তব্য নজরে আসে প্রেস সচিব শফিকুল আলমেরও। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড শেয়ার করে লেখেন, “কথা সত্য। আগামী ১০০ বছরেও এই রকম খুনি-পূজারী, চোর-চোট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়