শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছয় নবজাতকের মৃত্যু: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন জমা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের নিকট জমা দিয়েছেন। 

গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঈদের আগ মুহূর্তে এমন ঘটনা দেশজুড়ে আলোচনার ঝড় তুলে।

এই ঘটনার পরপরই তদন্তে একাধিক কমিটি করা হয়। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন দিনের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলে। তবে নির্ধারিত সময়ে পূর্ণাজ্ঞ প্রতিবেদন জমা দিতে পারেনি তারা এবং ৩ জুন পর্যন্ত সময় চায়।

এছাড়া, স্বাস্থ্য অধিদফতর গঠিত তদন্ত কমিটি আগামীকাল বৃহস্পতিবার তাদের প্রতিবেদন জমা দেবে। সরকারের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটিও আজ তাদের প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরে জমা দিয়েছে।

সকল প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

এর মধ্যে এই ঘটনায় মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলাও দায়ের করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়