শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৯:৩০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশিদের ট্রানজিট ভিসা নিয়ে নতুন নির্দেশনা দিল মিসর

ঢাকাস্থ মিসর দূতাবাসের মাধ্যমে ভ্রমণের পরিকল্পনাকারী বাংলাদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (২৫ মে) এক গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিসরীয় কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী এখন থেকে দূতাবাসের মাধ্যমে আগাম ট্রানজিট ভিসা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনাগুলো, ট্রানজিট ভিসা অবশ্যই পূর্বেই ঢাকাস্থ মিসর দূতাবাস থেকে সংগ্রহ করতে হবে।

ভ্রমণকারীর অবশ্যই একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে চূড়ান্ত গন্তব্য দেশের বৈধ ভিসা বা রেসিডেন্স পারমিট থাকতে হবে। ভ্রমণপথে মিসর অবশ্যই অন্য একটি গন্তব্যে যাওয়ার ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

মিসরে প্রবেশ দেশটির অভিবাসন নীতিমালা মেনে চলার ওপর নির্ভরশীল। এর মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত না থাকাও অন্যতম শর্ত।

যেকোনো ধরনের ভোগান্তি এড়াতে দূতাবাস সকল ভ্রমণকারীকে ভ্রমণের আগেই প্রয়োজনীয় ট্রানজিট ভিসা সংগ্রহ করার অনুরোধ জানিয়েছে।

আরও তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে দূতাবাসের কনস্যুলার শাখার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়