শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৪ মে, ২০২৬, ১২:২০ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে: শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে, তা দেশের স্বার্থ রক্ষা করেই হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি কবে সই হচ্ছে?

এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সামরিক বাহিনীরও। এতে নানা স্টেকহোল্ডার জড়িত। নিজের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে সামরিক চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

বিভিন্ন দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত চার ধরনের সামরিক চুক্তি সই করে, যার শুরুটা হয় জিসোমিয়া চুক্তি দিয়ে। জিসোমিয়া চুক্তিটি মূলত সামরিক গোপন তথ্য বিনিময় ও সেই সব তথ্য গোপন রাখার চুক্তি।

দ্বিতীয় যে চুক্তিটি যুক্তরাষ্ট্র করে থাকে, তার নাম আকসা। আকসা মূলত অস্ত্র বিক্রয় সংক্রান্ত চুক্তি।

তৃতীয়টি যৌথ অভিযানে অস্ত্র ও সহযোগিতা বিনিময়ের চুক্তি ‘সিজমোয়া’ এবং চতুর্থটি মিসাইল ও ড্রোন শনাক্তের মতো স্পর্শকাতর তথ্য বিনিময় চুক্তি, যেটির নাম ‘বেকা’।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের জিসোমিয়া এবং আকসা চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়