শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২২ মে, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য যে সুখবর জানালো সরকার

নবম পে স্কেল বাস্তবায়নে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা রাখার পরিকল্পনা করছে সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই শ্রেণির কর্মীদের তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সচিবালয়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ হয় দুপুরে। ওই সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, নিচের দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে। ওপরের স্তরের কর্মকর্তারা তুলনামূলক কম সুবিধা পাবেন।

একইসঙ্গে সরকারি পেনশনভোগীদের পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। 

পরিকল্পনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেলের প্রথম ধাপ কার্যকর হতে পারে। প্রথম পর্যায়ে সরকারি চাকরিজীবীরা বিদ্যমান মূল বেতনের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ সমন্বিত বেতন পেতে পারেন। এরপর পরবর্তী অর্থবছরে দ্বিতীয় ধাপে আরো সমপরিমাণ সমন্বয় যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে দুই বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, ঝুঁকি ভাতা ও বিশেষ প্রণোদনাসহ অন্যান্য আর্থিক সুবিধা একসঙ্গে চালু হচ্ছে না। সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী, এসব সুবিধা ২০২৮-২৯ অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে পারে। এর আগ পর্যন্ত বিদ্যমান ভাতা ও সুবিধা বহাল থাকবে।

অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে।

তাই রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডার ছাড়াও শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন ও বিচার বিভাগীয় কর্মচারীসহ সব সরকারি কর্মকর্তা-কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও সমন্বিত নির্দেশনা আসতে পারে। এ ছাড়া বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনতে বিশেষ সুপারিশ থাকতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

এদিকে পেনশনভোগীদের জন্যও সুখবর রয়েছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কম পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। ২০ হাজার টাকার নিচে পেনশন পাওয়া ব্যক্তিরা সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়