শিরোনাম
◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছ, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০২:৫৩ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে ১৮ বছর পর শাওন হত্যা মামলার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড, ১০ খালাস

১৮ বছর পর চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) বিকেলে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল।

এর মধ্যে আল আমিন গাজী ও মো. সোহেল পলাতক রয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, শাওন হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১০ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

জানা গেছে, ফসিউর রহমান শাওন (২৭) ২০০৭ সালের ২৪ জুলাই বিকেল ৫টার দিকে বাসা থেকে জিইসি মোড়ে কোচিং ক্লাসে যাওয়ার জন্য বের হন। পরবর্তীতে রাত ৮টার দিকে বাদশা মিয়া রোডের সামনে তার গলায় গামছা পেঁচানো ও শরীরে জখমের চিহ্নযুক্ত মরদেহ উদ্ধার করা হয়।

অভিযোগ অনুযায়ী, ছিনতাই করার সময় আসামিরা তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে।

পরে পুলিশ অভিযোগপত্র দায়ের করার পর ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়