শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“সম্ভবত আজই শেষ ব্রিফিং, ব্যথিত হলে আন্তরিকভাবে ক্ষমা চাই” — শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং। আমি ক্ষমাপ্রার্থী, যদি আমার আচরণে আপনারা কেউ ব্যথিত হয়ে থাকেন, একদম হৃদয়ের অন্তস্থল থেকে বলছি, আমি আপনাদের কাছে সরি।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে শফিকুল আলম বলেন, “আপনাদের কাজটা কতটা ইজি করা যায়, সেটা চেষ্টা করেছি। আমাদের ডিবেটটাই হতো, উনাদেরকে (সাংবাদিক) কোন ল্যাঙ্গুয়েজে লিখলে সবাই এটাকে নিতে পারবেন। প্রথম প্রথম আমাদেরকে নিয়ে আপনাদের একটা কোশ্চেন ছিলো। আমরা অনেক বেশি ইংরেজিতে দেই। এরপরে কিন্তু বাংলাতেই বেশি প্রেস রিলিজ দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ফরেন এনগেজমেন্ট থাকলে, ডিপ্লোম্যাটের সঙ্গে মিটিং থাকলে আমরা ইংলিশে দিয়েছি।”

তিনি আরও বলেন, “প্রত্যেকটা ঘটনার সঙ্গে সঙ্গে আমরা গর্ভমেন্টের অবস্থান আপনাদের জানিয়েছি। আপনারা খুব দ্রুত পেয়েছেন। আমি একে আগে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি যে আমরা এটা নিতে যাচ্ছি এমনটা কেউ বলতে পারবে না। তারপর আধা ঘণ্টা পরে সবাইকে জানালাম। এই জায়গাটায় আমরা সবার জন্য ফেয়ার ছিলাম। সবাই একই টাইমে আমাদের নিউজগুলো দিয়েছি। কেউ বলতে পারবে না, কাউকে আমি আগে থেকে টিপস দিয়েছি। প্রথম থেকেই এটা আমাদের পলিসি ছিলো। প্রেস কনফারেন্সে আপনাদের যতো কোশ্চেন ছিলো, আমরা সব কোশ্চেনই নিয়েছি। মাঝেমধ্যে দুই একটা সময় ব্যর্থ হয়েছি। এটা মূলত টাইম শর্টেজের কারণে।”

ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, “ধন্যবাদ আপনাদেরকে। বিশেষ করে আপনারা সবাই সহযোগিতা করেছেন। আমরা কি করেছি সেটা বলেছি পার্টিকুলারলি, আপনাদের দিক থেকেও আমরা বেশ সহযোগিতা পেয়েছি। যখনই ডেকেছি আপনাদের পেয়েছি। খুব স্বল্প সময়ের ব্যবধানে আপনাদেরকে বলেছি আসতে, আপনারা এসেছেন, কখনও কমপ্লেন করেন নাই। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। আশা করি, আগামী সপ্তাহ বা এর পরে আমরা টেবিলের ওপারেই থাকবো, আপনাদের সঙ্গেই থাকব, ভালো থাকবেন।”

সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, “আজাদ ভাই ও শফিক ভাই আমার থেকে প্রেস উইংয়ে সিনিয়র। আমি অনেক পরে জয়েন করেছি। আমি প্রেস উইংয়ে প্রায় ১৩ মাসের মতো কাজ করেছি। আমি জয়েন করার পর থেকে আমার জায়গা থেকে চেষ্টা করেছি, যেহেতু উনাদের তুলনায় আপনাদের সঙ্গে আমি একটু বেশি ক্লোজ, মাঠেঘাটে বেশি দেখা হওয়ার কারণে। আমি আপনাদের কানেক্টিভিটিটা প্রেস উইংয়ের সঙ্গে আরও স্ট্রংয়ের চেষ্টা করেছি। পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আমার কোনও আচরণে বা কথাবার্তায় আপনারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সরি।”

শফিকুল আলম বলেন, “আমরা আশা করবো, নেক্সট যিনি প্রেস সেক্রেটারি বা প্রেস উইংয়ে যারা আসবেন, আপনারা আমাদের কাছ থেকে যা পেয়েছেন তার এক ইঞ্চিও কম নিবেন না। এই ধারাটা যেন বজায় থাকে। নিউজ শুড বি ওপেন ফর এভরিওয়ান। প্রজাতন্ত্র কি কাজ করছে, সরকার প্রধান কি কাজ করছে এটার জানার অধিকার সবার, আপনার আমার। আপনার দায়িত্ব হচ্ছে এই নিউজটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া। আর আমাদের দায়িত্ব হচ্ছে আপনার কাছে সবসময় এসে আমাদের এই নিউজটা দেওয়া।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়