শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার নিহত

বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় টহল অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, রোববার বান্দরবান রিজিয়নের অধীনস্থ রুমা জোনে সন্ত্রাসী অবস্থানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহল দল অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টায় সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণের মুখে পড়লেও পাল্টা আক্রমণ চালিয়ে ঘটনাস্থলেই ৩ জন সশস্ত্র সন্ত্রাসীর মৃত্যু হয়। এতে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। তবে গোলাগুলির একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে বুকে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হাবিবুর রহমান মারা যান। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি,৩টি ম্যাগাজিন,৩টি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড দেশীয় বন্দুকের গুলি, ৪ জোড়া সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদাবাজির নগদ অর্থ উদ্ধার করা হয়।

আজ সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান রুমা জোনের একজন দায়িত্বশীল সিনিয়র জেসিও (জুনিয়র কমিশন্ড অফিসার) ছিলেন। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সেনাবাহিনী পদক (এসবিপি) পেয়েছিলেন।

তবে অভিযান ও হতাহতের ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি জেলার রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের জানানো হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়