শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০১:০৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন

আসন্ন গণভোটের বিষয়বস্তু জনগণের কাছে পরিষ্কার করার উদ্দেশ্যে সরকারি উদ্যোগে ব্যাপক প্রচারের কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ উদ্দেশ্যে সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে প্রত্যেক বিভাগে বড় আকারের কর্মশালার আয়োজন করা হচ্ছে।

আজ রোববার (৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্যসমন্বয়কের দপ্তরের সিনিয়র সহকারী সচিব মীর আলিফ রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব কর্মশালা থেকে প্রয়োজনীয় ধারণা ও প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টরা তৃণমূল পর্যায়ের ভোটারদেরকে গণভোট সম্পর্কে বিস্তারিত জানাবেন। তাদের মধ্যে এ সম্পর্কিত লিফলেট বিতরণ করবেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ধর্মীয় নেতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে তাদের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে গণভোটের বিস্তারিত তথ্য পৌঁছে দেয়ারও পরিকল্পনা নেয়া হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আজ রোববার বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার বিশেষসহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচারকার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। উক্ত সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবগণ, মহাপরিচালক এবং বিভাগীয় কমিশনাররা অংশগ্রহণ করেন।

সভায় সচিবরা গণভোট বিষয়ে জনসচেতনতামূলকপ্রচার কার্যক্রম বিষয়ে তাদের দপ্তরের কাজের অগ্রগতি সভায় উপস্থাপন করেন। এ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনায় বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের সহায়তায় মেয়র/প্রশাসক, সিটি কর্পোরেশনসহ বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সমাজের সকল স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়