শিরোনাম
◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি

‘গণমাধ্যমে যা দেখছি তাতে মনে হয় সিরিয়া-লিবিয়ায় বসবাস করছি। সাংবাদিকদের দেশের মানুষের কথা ভেবে প্রতিবেদন করলে ভালো হয়। আমরা বর্তমানে কারও কাছ থেকে সাহায্য-সহযোগিতা পাচ্ছি না। যাদের গ্রেফতার করি তাদের ছাড়াতে দিনে বক্তব্য দেওয়া রাজনৈতিক নেতারা রাতে তদবির করেন।’

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা হয়। এতে রেঞ্জ ডিআইজি (পুলিশের উপ-মহাপরিদর্শক), বিভাগীয় কমিশনার, ডিসি (জেলা প্রশাসক), এসপি (পুলিশ সুপার) ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

সভায় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানান, নির্বাচন ঘিরে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে তারা বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার ও প্রযুক্তির অপব্যবহার রোধে তারা জিরো টলারেন্স নীতি নিয়েছে।

এছাড়া সভায় চিহ্নিত অপরাধীদের জামিন রোধ ও অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়। সেই সঙ্গে একটি ‘মডেল নির্বাচন’ উপহার দিয়ে ইতিহাসের পাতায় দৃষ্টান্ত স্থাপন করাই এখন প্রশাসনের মূল লক্ষ্য বলে জানানো হয়।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিতে হবে। আমাদের বাসনা এই ২০২৬ সালের নির্বাচনকে যেন ২০৩১ এবং ২০৩৬ সালেও মানুষ মনে রাখে।’

ঢাকা রেঞ্জ ডিআইজি জানান, তারা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে দেশের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। তারা দলমত নির্বিশেষে কাউকে অন্যায়ভাবে কিছু করতে দেবেন না। বাংলাদেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের কাজ নির্বাচনের পরিবেশ সৃষ্টি, সন্ত্রাসীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার ও বৈধ অস্ত্র জমা করা। নির্বাচনের বাজেট যেন সময়মতো পাই। নির্বাচনকালীন সোশ্যাল মিডিয়ায় যেসব গুজব ছড়ানো হয় এটা বন্ধ করতে হবে।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, তারা সব অংশীজনের সঙ্গে সমন্বয় করছেন। এআই নিয়ে তৈরি ছবি বা ভিডিও বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানাচ্ছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের পর যদি সাজা দেওয়া হয় তাহলে তা দেখে অন্য কেউ সেটি করার সাহস পাবেন না। ২০২৬ সালের নির্বাচন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে জানান তিনি।

খুলনা বিভাগীয় কমিশনার জানান, কুষ্টিয়ার দৌলতপুরে কালু এবং কাঁকন এ দুটি গ্রুপের সঙ্গে কেউ পারছেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে ড্রোন প্রয়োজন হতে পারে। উপজেলা বা জেলা পর্যায়ে যদি যৌথভাবে মহড়া দেওয়া হয় তাহলে আশা করা যায় যে কেউ অন্যায় কিছু করতে পারবেন না।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে সব কাজ তাৎক্ষণিকভাবে করা হবে। অপরাধীদের ঢালাও জামিন বন্ধের বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করতে হবে।

সিলেট বিভাগীয় কমিশনার মত দেন, বিজিবি মোতায়েন খুব জরুরি। সীমান্ত দিয়ে অস্ত্র আসে, অপরাধীরা আসা-যাওয়া করে। তাই সীমান্ত-সংলগ্ন কেন্দ্রগুলো বিবেচনা করে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। অপরাধীদের চলাচল নজরদারি করা প্রয়োজন। জেলখানার ভেতরে থেকে অনেকে অপরাধ করছেন, এটি দেখা উচিত। যারা চিহ্নিত অপরাধী তারা যেন কোনোভাবেই জামিন না পান। যারা ষড়যন্ত্রকারী তারা সবসময়ই অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবেন।

প্রশাসনের এই কর্মকর্তা বলেন, তারা ইতিহাসের সাক্ষী হতে চান। ২০২৬ সালের নির্বাচন ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে বলে প্রত্যাশাও করেন তিনি। উৎস: জাগোনিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়