শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ ডিসেম্বর ঘিরে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার ফেরার দিনে বাংলাদেশে অবস্থানরত মা‌র্কিন নাগরিকদের মধ্যে যারা ঢাকা শহরে বা আশপাশে ভ্রমণ পরিকল্পনা রয়েছে তাদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার মা‌র্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ঢাকা শহরের পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কগুলোতে একটি বড়ো সমাবেশের পরিকল্পনা করেছে। 

বার্তায় উল্লেখ করা হয়, এই কর্মসূচি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হচ্ছে।

এ সময় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এই সময়ে ঢাকা শহরে বা আশপাশে যাদের ভ্রমণের পরিকল্পনা রয়েছে, তাদের অতিরিক্ত সময় হাতে নিয়ে চলার এবং বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের তাদের বিমান টিকিট ও ভ্রমণসংক্রান্ত নথিপত্র সঙ্গে রাখতে হবে এবং পুলিশ চেকপয়েন্টে প্রয়োজনে তা প্রদর্শনের জন্য প্রস্তুত থাকতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়