শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি পর্যবেক্ষক মোতায়েনে আবেদনের সময় বাড়াল ইসি

জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে হতে যাওয়া গণভোট পর্যবেক্ষণের জন্য স্থানীয় পর্যবেক্ষক মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে পর্যবেক্ষণ করতে ইচ্ছুক নিবন্ধিত সংস্থাগুলোকে আজকের মধ্যে লিখিত আবেদন জমা দিতে বলেছিল ইসি। তবে তা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে নিবাচন কমিশন।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
 
ইসি জানায়, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ৭.১.ক ধারা অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার ১০ দিনের মধ্যে পর্যবেক্ষক সংস্থাগুলোকে আবেদন করতে হবে। তবে তফসিল ঘোষণার ১০ দিন পর সময় বাড়িয়েছে ইসি।
 
 ইসি আরও জানায়, আবেদনে কোন কোন নির্বাচনী এলাকা (সংসদীয় আসনভিত্তিক) বা এলাকাগুলোতে কেন্দ্রীয় বা স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করা হবে, তার সুনির্দিষ্ট উল্লেখ থাকতে হবে। নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্ধারিত ছক ও আবেদনপত্রের নমুনা অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে (হার্ডকপি) আবেদন করতে হবে। পর্যবেক্ষণে অংশগ্রহণের অনুমতি পাওয়ার পর পর্যবেক্ষকদের মধ্যে পরিচয়পত্র ও গাড়ির স্টিকার বিতরণ করা হবে। পরিচয়পত্র ও গাড়ির স্টিকার সংগ্রহের সময় অনুমোদিত পর্যবেক্ষকদের নিম্নলিখিত সত্যায়িত কাগজপত্রাদি সংশ্লিষ্ট কার্যালয়ে জমা দিতে হবে। এইচএসসি/সমমানের সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, ফরম ইও-২ এবং ফরম ইও-৩ (অঙ্গীকারনামা) যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়