শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:০৫ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাষ্ট্র্রীয়ভাবে ‘বীর’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন তার প্রতিবেশীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তার নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার খাসমহল এলাকায় তার প্রতিবেশীরা এ দাবি জানান।

নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার ওসমান হাদির শিক্ষক এম এ আব্দুর রহিম বলেন, ওসমান হাদি আমাদের মধ্যে থেকে চলে গেছে। ওসমানের যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি। এই মুক্তির পথ যেন চলমান থাকে। এরকম ওসমান হাদির পথ ধরে হাজার হাজার ওসমান হাদি জন্মাবে এবং বাঙালির মুক্তির জন্য দাঁড়াবে। এখন ওসমানদের পাহারা, নিরাপত্তা, সমবেদনা যা যা করণীয় হচ্ছে এটা আসলে জীবিত ওসমানের জন্য করা উচিত ছিল।

তিনি আরও বলেন, এ দেশের মানুষ আসলে স্বর্ণের টুকরা চিনে না। চিনে কখন যখন সে থাকে না। জুলাই বিপ্লবের পরে নতুন বাংলাদেশে ওসমানদের মতো মানুষদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বাংলাদেশের কল্যাণের জন্য রাখা উচিত ছিল। আজকের বাংলাদেশের মানুষের কাছে দাবি, প্রশাসনের কাছে দাবি ওরে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানে যেন ঘোষণা করা হয় এবং বাংলার বীর হিসেবে আখ্যায়িত করা হয়। ওর নামের সাথে বাংলার বীর দেখতে চাই। সেটা রাষ্ট্র্রীয়ভাবেই ঘোষণা চাই।

আমরা এই সরকারের কাছে দাবি জানাই হত্যার সাথে যারা জড়িত আছে, গুলির মদদদাতা, অর্থদাতা, দেশে এবং দেশের বাহিরে যারা জড়িত তাদের বিচার চাই।

গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময়ে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়