শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তফসিলের পর যেকোনো দাবিতে সড়কে নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আর কোনো আন্দোলন কর্মসূচি পালন না করার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোরভাবে দমন করা হবে।
 
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত দুই হাজার আন্দোলন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এসব আন্দোলনে একবারও রাবার বুলেট ছোড়া হয়নি। শুধুমাত্র টিয়ারশেল এবং গরম পানি দেয়া হয়েছে। কিন্তু কোনো রাবার বুলেট ছোড়া হয়নি। দেশের ইতিহাসের এটা একটা রেকর্ড।’
 
এ সময় আগামীকাল মেট্রোরেলের আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেয়া হবে।
  
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এরমধ্য দিয়ে নির্বাচনের ট্রেনে চড়বে বাংলাদেশ। সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখার অপেক্ষায় এখন পুরো জাতি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়