শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৯ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বীপ রাষ্ট্র গ্রানাডাকে স্বীকৃতি দিলো বাংলাদেশ

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 ভ্যাট নিয়ে তিনি বলেন, ‘মেট্রোরেলের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে। তবে সেক্ষেত্রে ৪০ কোটি টাকা রাজস্ব আদায় কমে যাবে। আসছে রমজান ঘিরে খেজুর আমদানির ওপর শুল্ক ৫১ শতাংশ থেকে কমিয়ে ৪১ শতাংশ করা হয়েছে।’
 
বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, আইনগত সহায়তা প্রদানে দ্বিতীয় অধ্যাদেশসহ তিনটি আইন অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল আলম।
 
দেশে এআই আসার পরে জালিয়াতি বেড়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জালিয়াতি কীভাবে রোধ করা যায়, সেটার ব্যাপার সুস্পষ্ট নির্দেশ দেয়া হয়েছে। যাতে একটা ল করা হয়।’
 
 তফসিল ঘোষণার পর কোনো ধরনের দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামলে পুরো বিষয়টি কঠোর ভাবে দমন করা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব।
 
তিনি বলেন, ‘যারা আন্দোলন করবেন তাদের আইনের আওতায় নেয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। আমরা আত্মবিশ্বাসী, খুবই সুন্দর এবং উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারবো।
 
শফিকুল আলম বলেন, ‘গত বুধবার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম উপদেষ্টা হিসেবে পদত্যাগপত্র প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। তফসিল ঘোষণার পর তাদের পদত্যাগ কার্যকর হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়