শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৩:৫৯ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ এবার রাজনীতি সামলাবেন

রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ এবার রাজনীতি সামলাবেন। খোঁজ-খবর রাখাসহ নজর রাখবেন রাজনীতির গতিপথের উপর। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোড় নেয়- সেদিকেই বিশেষ নজর থাকবে তার। আপাতত এই দায়িত্ব দেয়া হয়েছে প্রফেসর আলী রীয়াজকে। যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ড. রীয়াজকে এই দায়িত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সূত্র: মানবজমিন

এর আগে ড. আলী রীয়াজ ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন। কিছু সমালোচনা সত্ত্বেও দক্ষতার সঙ্গেই দায়িত্ব পালন করেছেন।  উপদেষ্টা হতে হলে শপথ নিতে হয়। কিন্তু  আলী রীয়াজের রয়েছে মার্কিন নাগরিকত্ব। দ্বৈত নাগরিকত্ব থাকলে শপথ নেয়ার সুযোগ নেই। তাই তাকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেয়ার পর ড. রীয়াজ যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের চাকরিতে প্রায় এক বছর অনুপস্থিত। ছুটি নিয়ে ঝামেলাও ছিল। এরমধ্যেই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নতুন দায়িত্বের কথা জানানো হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয়ে এক সেমিস্টার সময়কাল অনুপস্থিত থাকবেন- এই সিদ্ধান্ত জানানোর পর তার ছুটি মঞ্জুর হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়