শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিএফএস গ্লোবালের সঙ্গে যৌথ উদ্যোগে ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেবা চালু

নেদারল্যান্ডস দূতাবাস এবং ভিএফএস গ্লোবালের যৌথ উদ্যোগে ঢাকার বনানীতে নেদারল্যান্ডসের ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ কেন্দ্রটি বাংলাদেশের আবেদনকারীদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে উন্নত, সহজ ও কার্যকর অভিজ্ঞতা দেবে বলে মনে করে ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস।

সোমবার (৩ নভেম্বর) ভিএফএস গ্লোবালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, রবিবার (২ নভেম্বর) নেদারল্যান্ডসের নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, ‘বাংলাদেশ নেদারল্যান্ডসের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, ব্যবসা এবং শিক্ষা বিনিময় ক্রমশ বাড়ছে। ঢাকায় নেদারল্যান্ডস ভিসা কেন্দ্রের উদ্বোধন এই সম্পর্ককে আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর এবং সুবিধাজনক ভিসা আবেদন নিশ্চিত করবে। এই উদ্যোগ আমাদের দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সহজ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতির প্রতিফলন।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ‘বাংলাদেশে নেদারল্যান্ডস ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন, ভ্রমণ সুবিধা বাড়ানো এবং দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঢাকায় এই আধুনিক ও সুসজ্জিত কেন্দ্রের মাধ্যমে নেদারল্যান্ডস সরকারের সঙ্গে আমাদের অংশীদারত্ব সম্প্রসারিত হচ্ছে। এই কেন্দ্র আবেদনকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন ও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে, যা আমাদের সেবা উৎকর্ষতা ও সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’

আবেদনকারীরা বিভিন্ন ঐচ্ছিক অতিরিক্ত পরিষেবা যেমন- এসএমএস বার্তা, কুরিয়ার, ফরম পূরণ ইত্যাদি সুবিধাদি গ্রহণ করতে পারবেন। তবে মনে রাখা জরুরি যে, এই অতিরিক্ত পরিষেবা গ্রহণ ভিসা আবেদনের সময়সীমা বা সিদ্ধান্তে কোনও প্রভাব ফেলবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিএফএস গ্লোবালের ভূমিকা কেবলমাত্র সম্মুখভাগের প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ। যেমন- আবেদন ফরম সংগ্রহ, চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা। ভিএফএস গ্লোবালের ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো ভূমিকা নেই। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শেনজেন সমন্বিত ব্যবস্থার আওতায় হেগে অবস্থিত নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত।

এর আগে গত ২ অক্টোবর দূতাবাস জানায় নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন এখন বাংলাদেশ থেকেই করা যাবে। ২ নভেম্বর থেকে এই ভিসা আবেদন নেওয়া শুরু করবে নেদারল্যান্ডস দূতাবাস। এর আগে ঢাকার সুইডেন দূতাবাস নেদারল্যান্ডসের ভিসা আবেদন গ্রহণ করতো। তবে তারা আবেদন গ্রহণ বন্ধ করে দিয়েছে।

বার্তায় আরও বলা হয়, স্বল্প-স্থায়ী (শেনজেন) ভিসা প্রক্রিয়াকরণের সময় ৪৫ দিন। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন, সেদিন থেকে প্রক্রিয়াকরণের সময় শুরু হবে।

প্রক্রিয়াকরণের সময় সম্পর্কে আরও তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখতে অনুরোধ করা ক‌রে‌ছে দূতাবাস।

সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়