শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১২:০১ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বাসসের নতুন এমডি কামাল উদ্দিন সবুজ

মনজুর এ আজিজ : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদার। যিনি কামাল উদ্দিন সবুজ নামে পরিচিত। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে তিনি দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাসসের বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। কামাল উদ্দিন সবুজ জাতীয় প্রেস ক্লাব-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

তিনি বাসসের সদ্য সাবেক এমডি ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ-এর স্থলাভিষিক্ত হলেন। উল্লেখ্য, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়