শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ০৭:১১ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালেহ শিবলী প্রধানমন্ত্রীর মুখপাত্র নিযুক্ত হওয়ায় ডিআরইউ-এর অভিনন্দন

মনিরুল ইসলাম : ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী)  প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্র নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সোমবার  এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- আবু আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) একজন দক্ষ, নিষ্ঠাবান এবং পেশাদার সাংবাদিক। ডিআরইউ-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এই নতুন ও দায়িত্বশীল নিয়োগ সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত গর্বের। আমরা বিশ্বাস করি, তাঁর দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতা মাননীয় প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সহায়ক হবে।

ডিআরইউ নেতৃবৃন্দ সালেহ শিবলীর উত্তরোত্তর সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেন। একইসাথে তাঁরা আশা প্রকাশ করেন যে, তিনি তাঁর নতুন কর্মক্ষেত্রেও সাংবাদিক সমাজের স্বার্থ ও পেশাগত উন্নয়নে সহযোগিতার হাত প্রসারিত রাখবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়