শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৬, ১০:৫৪ রাত
আপডেট : ১০ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

দৈনিক সকালের সময়ের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: হাটি হাটি পা পা করে এক দশক অতিক্রম করল দেশের অন্যতম জাতীয় দৈনিক সকালের সময়। এ পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক জমকালে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অংশ নেন পত্রিকাটির সারাদেশব্যাপী জেলা-উপজেলা প্রতিনিধি, শুভান্যুধায়ী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মকর্তাসহ নানা শেণি পেশার মানুষ। দিনভর অনুষ্ঠানের প্রথম পর্বে গঠনমূলক বক্তব্য ও আলোচনা এবং শেষ পর্বে কেক কাটা ও দেশের প্রথম সারির শিল্পিদের সমন্বয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. নূর হাকিম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান আগত অতিথিরা। এ সময় ফুলেল শুভেচ্ছা জানান, বিশিষ্ট ব্যবসায়ী ও এয়ার ওয়ার্ল্ড হজ এজেন্সির স্বত্তাধিকারী ও বিএনপি নেতা আলহাজ্জ আইনুল হক, টঙ্গী এলাকার ব্যবসায়িক নেতা শাহিন চৌধুরী, দৈনিক বর্তমান প্রত্রিকার নির্বাহী সম্পাদক নজমুল হক সরকার, বিশিষ্ট সাংবাদিক মনজুর এ আজিজ, বিশিষ্ট আইনজীবী মো. মাহবুব মুসা, সাদাকুল ইসলাম ও জসিম উদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়