শিরোনাম
◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সাংবাদিক রাশিদুল ইসলামের মা মারা গে‌ছেন, ডিআরইউর শোক

নিজস্ব প্রতি‌বেদক : সি‌নিয়র সাংবা‌দিক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক নয়াদিগন্তের স্পেশাল কপিরাইট এডিটর রাশিদুল ইসলামের মা রাশিদা বেগম মারা গে‌ছেন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

 বৃহস্পতিবার বাদ আছর মিরপুর ২ এর রুপালি হাউসিং প্রজেক্ট এর আল মদিনা জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। 

রাশিদুল ইসলামের মাতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়