শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবিরের প্রশংসা করে যা বললেন গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, জামাত-শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিলো না। ৫০ বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনতের ফসল ফললো ডাকসুতে।

বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শিবিরের প্রশংসা করে এসব কথা বলেন তিনি।

পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, ডাকসুতে জামায়াত শিবিরের বিজয় কোনো ছেলের হাতের মোয়া ছিল না। ৫০ বছরের অবিরত এবং ধারাবাহিক মেহনত, গত ১৫ বছরের কৌশল এবং গত একবছরের সুযোগ কাজে লাগিয়ে তারা যা পেয়েছে তা অনিবার্য ছিল! 

তিনি লেখেন, জামায়াত শিবিরের প্রতিপক্ষের অতি আত্মবিশ্বাস, অহমিকা এবং কৌশল বিনিয়োগ মেহনতের ঘাটতির কারণে যে পরাজয়ের সূচনা হলো, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা কেবল আল্লাহই জানেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত তার এ পোস্টে ৩৫ হাজার রিঅ্যাকশন, ৩ হাজারের ওপর কমেন্টস এবং ৬১১টি শেয়ার লক্ষ্য করা গেছে। এ পোস্টে অ্যাডভোকেট আব্দুল আহাদ নামে একজন মন্তব্য করেছেন, আপনার ইদানিংকার শত লেখনির মধ‍্যে এই লেখাটি নিরপেক্ষ ও বাস্তবধর্মী। আপনাকে ধন‍্যবাদ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়