শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে ৪ কারণে রিজিকে সংকীর্ণতা আসে

রিজিক বা জীবিকা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত। আল্লাহর ইচ্ছা ছাড়া শুধু পরিশ্রমের মাধ্যমে কেউ একবিন্দু রিজিকও লাভ করতে পারে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় তার আয় আছে; কিন্তু বরকত নেই; আবার কেউ সামান্য আয়েও সুখে-শান্তিতে থাকে। এর পেছনে রয়েছে কিছু আধ্যাত্মিক ও নৈতিক কারণ। রিজিকের বরকত কমিয়ে দেয় এমন কয়েকটি কারণ হলো:

এক. গুনাহ ও অবাধ্যতা রিজিক হ্রাসের অন্যতম কারণ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় গুনাহের কারণে।’ (সুনানে ইবনে মাজাহ: ৪০২২)। হারাম উপার্জন রিজিকের বরকত নষ্ট করে দেয়। মিথ্যা বলা, সুদ খাওয়া, অন্যায়ভাবে উপার্জন করা, প্রতারণা, পরনিন্দা, ব্যভিচার—এসব গুনাহ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। ফলে জীবনে অশান্তি ও সংকট দেখা দেয়। অন্যের হক নষ্ট করে অর্জিত অর্থ বাহ্যিকভাবে অনেক মনে হলেও তাতে প্রশান্তি থাকে না।

দুই. অকৃতজ্ঞতা ও অহংকার রিজিক কমিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব; আর যদি অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি কঠিন।’ (সুরা ইবরাহিম: ৭)

তিন. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রিজিককে সংকুচিত করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।’ (সহিহ্ বুখারি: ৫৯৮৬)

চার. জাকাত ও দান-সদকা না করা রিজিকে সংকীর্ণতা সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু ব্যয় করো, তিনি তদস্থলে অন্য জিনিস দিয়ে দেন। তিনিই উত্তম রিজিকদাতা।’ (সুরা সাবা: ৩৯)

এ ছাড়া নামাজে গাফিলতি, অপচয়, হিংসা, কপটতা, পারিবারিক কলহ ও আল্লাহর ওপর ভরসার অভাবও রিজিক কমে যাওয়ার গুরুত্বপূর্ণ কারণ।

রিজিক বৃদ্ধির উপায় হলো তাকওয়া অবলম্বন করা, নামাজে যত্নবান হওয়া, ইস্তিগফার করা, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় রাখা, হালাল উপার্জনে অটল থাকা এবং দান-সদকা করা।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়