শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক অস্ত্র ত্যাগে ইতোমধ্যে রাজি ইরান: ট্রাম্প

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইতোমধ্যে সম্মতি জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের পড ফোর্স ওয়ান পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, আমরা কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারি না। আর তারা ইতোমধ্যে রাজি হয়েছে যে তারা কোনও পারমাণবিক অস্ত্র রাখবে না। এটিই ছিল সবচেয়ে বড় বিষয়।

চলমান দ্বন্দ্বে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে, এমন ধারণা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের কোনও নৌবাহিনী নেই। তাদের কোনও বিমানবাহিনী নেই। তাদের সেনা সংখ্যাও অত্যন্ত কম। তাদের কোনও নেতৃত্ব নেই, কোনও নেতৃত্বই নেই।

ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি উল্লেখ করে তিনি আরও বলেন, তাদের অর্থনীতি ভেঙে পড়ছে। সেখানে ২৫০ শতাংশ মূল্যস্ফীতি চলছে। একটি দেশের যত রকমের খারাপ পরিস্থিতি হতে পারে, তার সবই সেখানে রয়েছে।

হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে ট্রাম্প জানান, এই অচলাবস্থা খুব বেশি দিন স্থায়ী হবে বলে তিনি মনে করেন না। তিনি বলেন, আমি মনে করি এই সমস্যার সমাধান বেশ দ্রুতই হয়ে যাবে।

একই সঙ্গে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘সামরিকভাবে অত্যন্ত বড় সাফল্য’ পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

ইরানের নতুন নেতৃত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প নিশ্চিত করেন যে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এই আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন। ট্রাম্প বলেন, তিনি নিশ্চিতভাবেই যুক্ত আছেন।

মোজতবা খামেনির ভূমিকা নিয়ে ট্রাম্প আরও বলেন, বলা হচ্ছে যে তিনিই সব সিদ্ধান্ত অনুমোদন করছেন, কারণ দীর্ঘদিন ধরে ওখানের নিয়মটাই এমন। প্রথমে তার বাবা এবং এখন তিনি, আমার ধারণা এটি একটি উত্তরাধিকার। তবে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়া বেশ ভালোই হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো কোনও একপর্যায়ে আমাদের দেখাও হতে পারে। সূত্র: আল জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়