শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদিকে নিয়ে মন্তব্যের জেরে ভারতে গ্রেফতার মুসলিম বৃদ্ধ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক মুসলিম বৃদ্ধকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। গ্রেফতারের আগে ওই ব্যক্তিকে মারধর করা হয়েছে এবং পরে পুলিশের একটি ভিডিওতে তাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। 

ঘটনাটি উত্তর প্রদেশের মিরাট শহরের। স্থানীয়ভাবে এহসান নামে পরিচিত ওই বৃদ্ধকে টেলিভিশন সাক্ষাৎকারে মন্তব্য করার প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ হেফাজতে নেয়।

ভারতীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে একই দিনে আরেকটি ঘটনায় ভিন্ন আচরণ করায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ উঠেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন স্থানীয় টেলিভিশন চ্যানেল ‘ট্রু ভারত’-কে সাক্ষাৎকার দেন এহসান। সাক্ষাৎকারে তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘গুন্ডা মুখ্যমন্ত্রী’ বলে উল্লেখ করেন।

পরে সাংবাদিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে প্রশ্ন করলে ক্ষোভ প্রকাশ করে এহসান বলেন, মোদিই 'সবচেয়ে বড় গুন্ডা'।

সাক্ষাৎকারে সাংবাদিক মোদীকে ‘মহারাজা’ হিসেবে উল্লেখ করলে এহসান পাল্টা প্রশ্ন তোলেন, 'মহারাজা কোথা থেকে এল? তিনি তো গুন্ডা।' একই সঙ্গে তিনি ধর্মীয় প্রসঙ্গ টেনে ‘বন্দে মাতরম’ গাওয়ার বাধ্যবাধকতার সমালোচনা করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিরাট পুলিশ তার বিরুদ্ধে সাংবিধানিক পদাধিকারীর অবমাননা ও উসকানিমূলক মন্তব্যের অভিযোগে মামলা করে এবং পরদিন তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর পুলিশের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, দুই পুলিশ কর্মকর্তা ওই বৃদ্ধকে হেফাজতে নিয়ে যাচ্ছেন এবং তিনি কষ্ট করে হাঁটছেন ও কান ধরে আছেন।

এ ঘটনার পর স্থানীয়ভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মানবাধিকার কর্মী ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, আইন প্রয়োগে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দ্বিমুখী আচরণ করা হয়েছে। 

একই সময়ে মিরাটে আরেক ঘটনায় পুনিত নামের এক হিন্দু যুবক নিজের বাড়ির সামনে মাংসের ব্যাগ রেখে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে সিসিটিভি ফুটেজে প্রমাণ মেলে যে, তিনি নিজেই ওই ব্যাগ রেখেছিলেন। তবে ওই ঘটনায় স্পষ্ট প্রতারণা ধরা পড়ার পরও পুলিশ পুনিতের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেফতার না করে কেবল মৌখিক সতর্কতা দিয়ে ছেড়ে দেয়।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়