শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ ঘিরে ইবোলা সতর্কতা, ভ্রমণে কড়াকড়ি যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়

আসন্ন বিশ্বকাপে ইবোলা ভাইরাসের ঝুঁকি মোকাবিলায় সতর্কতা জারি করেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। বিশ্বকাপ চলাকালীন নাগরিক ও দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আফ্রিকান অঞ্চলগুলো থেকে আসা সমর্থকদের জন্য সমন্বিত জনস্বাস্থ্য ভ্রমণ ব্যবস্থা ঘোষণা করেছে।

এক বিবৃতিতে আয়োজকারী দেশ জানিয়েছে, উত্তর আমেরিকায় বিশ্বকে স্বাগত জানানোর পাশাপাশি এই অঞ্চলের প্রতিটি মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তবে বিবৃতিতে সমন্বিত পদক্ষেপগুলোর বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট দেশগুলো ভ্রমণ-সংক্রান্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদার করতে বাধ্য হয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র(ডিআরসি), উগান্ডা বা দক্ষিণ সুদানে ভ্রমণ করেছেন এমন নাগকিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার (২৯ মে) যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এই নিষেধাজ্ঞাটি সেইসব গ্রিন কার্ডধারীদের ক্ষেত্রেও প্রসারিত করেছে, যারা বিগত ২১ দিনের মধ্যে ওই দেশগুলোতে ছিলেন।

কানাডা কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি), উগান্ডা এবং দক্ষিণ সুদানের বাসিন্দাদের ওপর ৯০ দিনের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে, যা গত বুধবার থেকে শুরু হয়েছে।

কানাডার জনস্বাস্থ্য সংস্থার এক বিবৃতি অনুসারে, কানাডার নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং অন্যান্য বিদেশী নাগরিক যারা সাম্প্রতিক সপ্তাহে আক্রান্ত এলাকায় ছিলেন এবং যাদের কোনো উপসর্গ নেই তাদের ৩০শে মে থেকে ২১ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডেভিড কারশেনোভিচ বিমানবন্দরে আরও কঠোর ইবোলা স্ক্রিনিং ব্যবস্থার রূপরেখা দিয়েছেন। তিনি বাসিন্দাদের কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে (ডিআরসি) ভ্রমণ এড়াতে অনুরোধ করেছেন এবং দেশটি থেকে আগতদের ২১ দিনের কোয়ারেন্টাইন পালন করতে বলেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়