শিরোনাম
◈ আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ◈ ‘উগ্রবাদীদের শিক্ষা দিতে’ কুরবানিতে গরু না দেওয়ার আহ্বান মাওলানা মোহাম্মদ জাফর পাশার (ভিডিও) ◈ অবশেষে কাটলো সম্প্রচার জট, ভারতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ ◈ দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে নারী-শিশু নির্যাতন বেড়েছে, বিচারহীনতা বন্ধে জরুরি পদক্ষেপ চায় ইউনিসেফ ◈ কলকাতায় বাংলাদেশি তারকাদের কাজে আপত্তি টলিউডের টেকনিশিয়ানদের, যা বললেন রুদ্রনীল ◈ যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করলেন ◈ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ছুটি শুরু ◈ গ্রিন কার্ডে নতুন কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে বসে আর নয়, বিদেশিদের দেশে ফিরে আবেদন বাধ্যতামূলক! ◈ চার নতুন নিয়ম আস‌ছে বিশ্বকাপে, ম্যাচের চেহারা বদ‌লে যা‌বে!

প্রকাশিত : ২৩ মে, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান আলোচনায় ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিল ওয়াশিংটন

ইরানের সঙ্গে চলমান আলোচনা থেকে ইসরায়েলকে প্রায় পুরোপুরি বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দুজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির আগের আলোচনাগুলোতে ইসরায়েল মোটেও জড়িত ছিল না। যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যকার এই আলোচনার অগ্রগতি সম্পর্কে ইসরায়েল কোনও আনুষ্ঠানিক সূত্র থেকে জানতে পারেনি; বরং তারা আঞ্চলিক কূটনৈতিক যোগাযোগ এবং নিজস্ব নজরদারি ব্যবস্থার মাধ্যমে এই অগ্রগতির বিষয়ে জানতে পেরেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরুর দিকে ইরানি সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রাক্কালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রাখছিলেন এবং ওয়াশিংটনের সিচুয়েশন রুমে আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন।

সেখান থেকে বর্তমান পরিস্থিতির তুলনা করে সংবাদপত্রটি মন্তব্য করেছে, আলোচনা ককপিট থেকে এক ধাক্কায় ইকোনমি ক্লাসে নামিয়ে দেওয়ার এই ঘটনাটি ইসরায়েলের জন্য  গুরুতর পরিণতি বয়ে আনতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়