শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ২১ মে, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ককরোচ জনতা পার্টি’র এক্স অ্যাকাউন্ট ভারতে ব্লক

ভারতের প্রধান বিচারপতির মন্তব্যের জেরে তৈরি হওয়া তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে।

ব্যাঙ্গাত্মক এ প্লাটফর্মের প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ বৃহস্পতিবার (২১ মে) নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এক্স অ্যাকাউন্টটি ভারত থেকে ব্লক করে দিয়েছে এক্স কর্তৃপক্ষ (সাবেক টুইটার)।

তিনি নিজের এক্স অ্যাকাউন্টে এ ব্যাপারে লিখেছেন, “প্রত্যাশিতভাবে তেলাপোকা জনতা পার্টির অ্যাকাউন্ট ভারতে ব্লক করে দেওয়া হয়েছে।” তিনি ব্লকের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন।

এক্সে ব্লক হলেও ইনস্টাগ্রামে প্লাটফর্মটির ফলোয়ার হু হু করে বাড়ছে। ইতিমধ্যে সেখানে তাদের ফলোয়ার দেড় কোটি পেরিয়ে গেছে। যা বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের চেয়েও বেশি।

তেলাপোকা জনতা পার্টির এ উত্থানটিকে বেশ ভালোভাবে লুফে নিয়েছে সেখানকার তরুণরা। ব্যাঙ্গাত্মক প্লাটফর্মটির সূচনা হয় এক সপ্তাহের কম সময় আগে। এটি তৈরি করেন অভিজিত দিপকে। তিনি নিজেকে তেলাপোকা জনতা পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচয় দিচ্ছেন।

তেলাপোকা জনতা পার্টি একটি ওয়েবসাইটও তৈরি করেছে। সেখানে এই দলে যোগ দেওয়ার জন্য একটি ফরম দেওয়া হয়েছে। তারা দাবি করেছে, ইতিমধ্যে ৬ লাখ মানুষ এই দলে যোগ দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে।

তারা তাদের একটি ম্যানিফেস্টেও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রধান বিচারপতিরা অবসরে যাওয়ার পর রাজ্যসভায় তাদের জন্য কোনো আসন রাখা যাবে না। সংসদে নারীদের জন্য ৫০ শতাংশ আসন বরাদ্দ রাখতে হবে।

সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়