শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জ্বালানি সংরক্ষণে নতুন প্রযুক্তিতে এগোচ্ছে চীন

চলতি বছর জ্বালানি সংরক্ষণে অগ্রগতির ব্যারোমিটার উঁচুতেই ধরে রেখেছে চীন। স্থাপিত সক্ষমতা তো বাড়ছেই, সেই সঙ্গে নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়ছে।

দক্ষিণ চীনের চাওছিং শহরে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ভ্যারিয়েবল-স্পিড পাম্পড-স্টোরেজ ইউনিটে সম্প্রতি বৈদ্যুতিক স্থাপন কাজ শুরু হয়েছে। ইউনিটটি নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করে প্রতি ঘণ্টায় প্রায় ২ লাখ ৮০ হাজার ঘনমিটার পানি জলাধারে সংরক্ষণ করে। পরে প্রয়োজন অনুযায়ী সেই পানি থেকে তৈরি হচ্ছে বিদ্যুৎ।

চলতি বছরের মার্চের শেষ পর্যন্ত চীনের পাম্পড-স্টোরেজ বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট স্থাপিত সক্ষমতা দাঁড়িয়েছে ৬৭.০৯ গিগাওয়াটে। প্রথম প্রান্তিকে এসব কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ছিল ২১.৪ টেরাওয়াট-ঘণ্টা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮ শতাংশ বেশি।

পূর্ব চীনের হুয়াই’আন শহরে বিশ্বের সবচেয়ে বড় কমপ্রেসড-এয়ার এনার্জি স্টোরেজ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বর্তমানে গ্রিডে সংযোগের আগে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

মার্চের শেষ নাগাদ চীনে নতুন ধরনের জ্বালানি সংরক্ষণের মোট স্থাপিত সক্ষমতা ১৪০ গিগাওয়াট ছাড়িয়েছে।

বর্তমানে লিথিয়াম-আয়ন ব্যাটারি-ভিত্তিক জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি বৃহৎ পরিসরে বাণিজ্যিক ব্যবহারের পর্যায়ে পৌঁছেছে।

এ ছাড়া সলিড-স্টেট ব্যাটারি ও হাইড্রোজেনভিত্তিক জ্বালানি সংরক্ষণের মতো উদ্ভাবনী প্রযুক্তিও দ্রুত এগিয়ে যাচ্ছে।

সূত্র: সিএমজি

  • সর্বশেষ
  • জনপ্রিয়