শিরোনাম
◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৮:০৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালদ্বীপের গভীর গুহায় নিখোঁজ চার ইতালীয় পর্যটকের মরদেহ উদ্ধার

মালদ্বীপের একটি প্রবাল দ্বীপের পানির নিচের গভীর গুহা থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর চার ইতালীয় পর্যটকের মরদেহের সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা।

এর আগে তাদের উদ্ধারের একটি ঝুঁকিপূর্ণ অভিযানে স্থানীয় এক সামরিক ডুবুরির মৃত্যুর পর তল্লাশি অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে আবারওএই উদ্ধার অভিযান শুরু হয়।

ভারত মহাসাগরের এ দ্বীপরাষ্ট্রের সরকার গত সোমবার নিশ্চিত করেছে যে, মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি গুহাটির সবচেয়ে ভেতরের অংশে এ মরদেহগুলোর সন্ধান পান।

মালদ্বীপ সরকারের মুখপাত্র আহমেদ শাম বলেন, যেমনটা আগে ধারণা করা হয়েছিল, চারজনের মরদেহ গুহার ভেতরেই পাওয়া গেছে। তবে তারা কেবল গুহার ভেতরেই ছিলেন না, বরং গুহাটির বেশ গভীরে তৃতীয় অংশে ছিলেন, যা এ গুহাটির সবচেয়ে বড় অংশ।

তিনি জানান, ওই চারজনকে ‘প্রায় একসঙ্গেই’ পাওয়া গেছে।

গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় শাম বলেন, পরিকল্পনা অনুযায়ী আগামীকাল দুটি মরদেহ এবং সম্ভবত এর পরের দিন বাকি দুটি মরদেহ ওপরে তুলে আনার চেষ্টা করা হবে।

এর আগে গুহার বাইরে থেকে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছিল, যিনি একজন ডাইভিং ইন্সট্রাক্টর (ডুবুরি প্রশিক্ষক) ছিলেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার এই পাঁচজন ভাভু অ্যাটলের প্রায় ৫০ মিটার (১৬০ ফুট) গভীর একটি গুহা অন্বেষণ করছিলেন। উল্লেখ্য, মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের সর্বোচ্চ অনুমোদিত সীমা ৩০ মিটার। 

গভীর সমুদ্র এবং গুহা ডাইভিংয়ে বিশেষজ্ঞ ফিনল্যান্ডের তিন ডুবুরি গত রোববার মালদ্বীপে পৌঁছান।

মালদ্বীপের রাষ্ট্রপতির মুখপাত্র মোহাম্মদ হুসেইন শরিফ এর আগে জানিয়েছিলেন, মালদ্বীপের ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদস্য মোহাম্মদ মাহুদি গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়। তিনি পানির নিচে ‘ডিকম্প্রেশন সিকনেস’-এ আক্রান্ত হয়ে মারা যান।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে বারবার উদ্ধার তৎপরতা ব্যাহত হয়েছে।

প্রাথমিক উদ্ধারকারী দলগুলো ইতালীয়রা যে গুহা ব্যবস্থায় নিখোঁজ হয়েছিলেন, তার প্রবেশদ্বারটি চিহ্নিত ও নির্দিষ্ট করার জন্য আগেই পানির নিচে ডাইভ দিয়েছিল। তবে তাদের মৃত্যুর সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়