শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৩:২১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

হজ পালন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হন। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছরই বিভিন্ন নির্দেশনা জারি করে সৌদি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার বিশেষ ধরনের ওষুধ বহনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, বিশেষ ক্যাটাগরির ওষুধ সঙ্গে নিতে হলে হজযাত্রীদের আগে থেকেই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত কিছু নথি জমা দিতে হবে। এ ক্ষেত্রে হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেমে (সিডিএস) ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদন করতে হবে। 

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথির মধ্যে রয়েছে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি। এসব নথি অনলাইনে জমা দিয়ে আগেভাগেই ছাড়পত্র নিতে হবে।

এসএফডিএ আরও জানিয়েছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল পর্যন্ত ওষুধ সঙ্গে রাখতে পারবেন, তবে তা সর্বোচ্চ ৩০ দিনের বেশি হবে না। অর্থাৎ কোনো হজযাত্রীর অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের প্রয়োজনীয় ওষুধই সঙ্গে নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা এবং পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার তদারকি করাও এই নতুন নিয়মের অন্যতম উদ্দেশ্য। 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়