শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৮:৫৫ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদত্যাগে অনড় মমতা, বললেন ‘পারলে বরখাস্ত করুক’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নজিরবিহীন রাজনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। নির্বাচনে পরাজিত দেখানোর পর অনিয়মের অভিযোগ এনে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (৬ মার্চ) অত্যন্ত দৃঢ় কণ্ঠে এই নেত্রী বলেন, তারা চাইলে আমাকে বরখাস্ত করতে পারে। আমি চাই দিনটি একটি ‘কালো দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকুক।

৭১ বছর বয়সী এই নেত্রী নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নিজের অবস্থানে অনড় রয়েছেন এবং এর জন্য সরাসরি নির্বাচন কমিশনের অনিয়মের বিষয়টিকে সামনে এনেছেন।

বুধবার দলীয় বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, গত ২৯ এপ্রিল থেকে রাজ্যে যে কথিত নির্বাচন-পরবর্তী সহিংসতা চলছে, তার বিরুদ্ধে তার দল আদালতে যাবে। দলের মনোবল চাঙ্গা করার পাশাপাশি তিনি দলীয় নেতাদের জন্য কড়া হুঁশিয়ারিও দিয়েছেন। জনসমক্ষে দলের বিরুদ্ধে কথা বললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য একটি শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। 

এছাড়া, বিধানসভার অধিবেশন শুরুর দিনটিতে প্রতিবাদ স্বরূপ দলের সবাইকে কালো পোশাক পরার নির্দেশ দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, নির্বাচন কমিশন ‘নোংরা খেলা’ খেলেছে এবং মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের মতো বাংলাতেও বিজেপি-বিরোধী জোটকে ষড়যন্ত্র করে হারানো হয়েছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রাজ্যে কোনো প্রকার রাজনৈতিক সহিংসতার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার মতে, বিচ্ছিন্নভাবে ঘটা দুই-একটি ঘটনা ২০২১ সালের তুলনায় অনেক নগণ্য। 

বিজেপির এই নেতা জানিয়েছেন যে রাজ্যে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না এবং বিজেপি সরকার গঠিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়