শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন সফরে ইরানের তিন লক্ষ্য, বেইজিংয়ের সমর্থনের আশ্বাস

চীন সফরে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বেইজিংয়ের কাছে তিনটি লক্ষ্য জানিয়েছে। এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি ইতিবাচক বৈঠকও করেছেন বলে জানিয়েছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।

বুধবার (৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের জানানো এই বিষয়গুলো চীন সম্মত হয়েছে এবং বেইজিং আশ্বস্ত করেছে ভবিষৎতেও তারা তেহরানের পক্ষে থাকবে।

ইরানের পক্ষ থেকে দেওয়া তিনটি লক্ষ্যের প্রথমটি ছিল ইরানের অবস্থান স্পষ্ট করা এবং চীনকে আশ্বস্ত করা যে তেহরান সত্যিই যুদ্ধের একটি সমাধানের দিকে এগোচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা এমন একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান চায় যা তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য ও বিস্তৃত চুক্তির পথ খুলবে।

দ্বিতীয় লক্ষ্য ছিল বেইজিং ও তেহরানের মধ্যে অংশীদারিত্বের দৃঢ়তা পুনর্ব্যক্ত করা। বিশেষ করে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের প্রস্তুতি চলছে এবং তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন।

ইরান চীনের কাছ থেকে নিশ্চিত হতে চেয়েছিল, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো আপস করবে না যা ইরানের স্বার্থ ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে তারা চেয়েছিল চীন ভবিষ্যতেও কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ইরানকে সমর্থন অব্যাহত রাখবে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই ধরনের আশ্বাস পেয়েছে।

তৃতীয় বিষয় ছিল যুদ্ধ শেষ হওয়ার পর এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পর কী হবে, তা নিয়ে আলোচনা। উভয় পক্ষই একমত হয়েছে, পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যে একটি নতুন শান্তি ও নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত, যা চীনের সহায়তায় বাস্তবায়িত হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়