শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিশ্ব বিধ্বস্ত হচ্ছে”: পোপ লিওর তীব্র সমালোচনা

বিশ্বজুড়ে সংঘাত তথা যুদ্ধে শত শত কোটি ডলার ব্যয়কারী নেতাদের তীব্র সমালোচনা করেছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। তিনি বলেছেন, মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে বিধ্বস্ত হচ্ছে গোটা বিশ্ব। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে পোপকে আবারও আক্রমণ করার পর বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রথম পোপ লিও যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মীয় ভাষা ব্যবহারকারী নেতাদেরও নিন্দা করেছেন। তিনি ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলের বৃহত্তম শহরে অনুষ্ঠিত এক সভায় ‘নীতিমালার চূড়ান্ত পরিবর্তনের’ আহ্বান জানিয়েছেন। 

পোপ বলেছেন, “না জানার ভান করে ধ্বংস করতে যুদ্ধের কর্তাদের মাত্র এক মুহূর্ত লাগে, অথচ প্রায়শই পুনর্গঠনের জন্য একটি জীবনও যথেষ্ট নয়। তারা এই সত্যের প্রতি চোখ বন্ধ করে রাখে যে, হত্যা ও ধ্বংসযজ্ঞে শত শত কোটি ডলার ব্যয় করা হয়। অথচ চিকিৎসা, শিক্ষা এবং পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সম্পদের কোনও খোঁজই পাওয়া যায় না।”

লিওর ওপর ট্রাম্পের আক্রমণ বা সমালোচনা প্রথম শুরু হয়েছিল তার আফ্রিকার চারটি দেশ সফরের প্রাক্কালে। মঙ্গলবার গভীর রাতে এই সমালোচনার পুনরাবৃত্তি ঘটে।

বৃহস্পতিবার পোপ সেইসব নেতাদের তীব্র সমালোচনা করেছেন, যারা যুদ্ধকে ন্যায্যতা দিতে ধর্মকে ব্যবহার করেন।

তিনি বলেন, “ধিক তাদের, যারা নিজেদের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক লাভের জন্য ধর্ম এবং স্বয়ং ঈশ্বরের নামকে বিকৃত করে, পবিত্রতাকে অন্ধকার ও কলুষতার দিকে টেনে নিয়ে যায়। এটি এক উল্টে যাওয়া জগৎ, ঈশ্বরের সৃষ্টির এমন এক শোষণ, যা প্রত্যেক সৎ বিবেকের মাধ্যমে অবশ্যই নিন্দিত ও প্রত্যাখ্যাত হওয়া উচিত।” সূত্র: বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়