শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:৪৫ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব তেলবাজারে উত্তেজনা: হরমুজ নিয়ে ইরানকে বার্তা দিল চীন

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে টেলিফোনে আলাপকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ওই আহ্বান জানান।

ফোনালাপে আরাঘচিকে ওয়াং ই বলেন, “হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে যেভাবে সম্মান করা ও সুরক্ষিত রাখা উচিত, সেভাবেই এই জলপথ দিয়ে নৌযান চলাচলের স্বাধীনতা-নিরাপত্তাও নিশ্চিত করা প্রয়োজন।”

তিনি বলেন, “বর্তমানে সার্বিক পরিস্থিতি বেশ জটিল একটি জায়গায় পৌঁছেছে। আমরা এখন সংঘাত এবং শান্তির মধ্যবর্তী একটি স্থানে আছি। এই স্থান থেকে শান্তিতে উত্তরণের পথ হতে পারে হরমুজ প্রণালিকে মুক্ত করে দেওয়া।”

ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা এবং উভয়পক্ষের আলোচনায় ফিরে আসাকে চীন পূর্ণ সমর্থন দিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে ওয়াং ইর এই আহ্বানের জবাবে আরাঘচি কী বলেছেন, সেই বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনও তথ্য উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিশ্বের অনেক দেশের কাছে তেল বিক্রি করতে পারে না ইরান। ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ইরানের মোট তেলের ৮০ শতাংশই কেনে বেইজিং। সূত্র : বিবিসি, সাউথ চায়না মর্নিং পোস্ট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়