শিরোনাম
◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৪:১০ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপজ্জনক গ্রহাণু অ্যাপোফিস ধেয়ে আসছে পৃথিবীর দিকে, জানাল নাসা

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত একটি গ্রহাণু। এটি আগামী ৩ বছরের মধ্যে পৃথিবীর খুব কাছ দিয়ে অতিক্রম করবে। এতে করে মহাকাশ বিজ্ঞানীরা কাছ থেকে এই বিশাল মহাজাগতিক বস্তুটি পর্যবেক্ষণের বিরল সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, অ্যাপোফিস নামের এই গ্রহাণুটি প্রাচীন মিসরীয় ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত দেবতার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করবে।

নাসা জানিয়েছে, গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে যাবে। এটি অনেক কক্ষপথে থাকা স্যাটেলাইটের থেকেও কাছাকাছি অবস্থান। তুলনামূলকভাবে সর্বোচ্চ উচ্চতায় থাকা স্যাটেলাইটগুলো প্রায় ২২ হাজার মাইল দূরে অবস্থান করে। যদিও বিজ্ঞানীরা অ্যপোফিসকে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। তবুও নাসা আশ্বস্ত করেছে যে ২০২৯ সালে অতিক্রমণের সময় পৃথিবীর জন্য কোনো হুমকি থাকবে না।

দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, অন্তত আগামী ১০০ বছর এই গ্রহাণুটি পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। নাসা জানিয়েছে, পৃথিবী, এর বাসিন্দা, মহাকাশচারী কিংবা কক্ষপথে থাকা স্যাটেলাইট কোনো কিছুর জন্যই এর কোনো বিপদ নেই।

বিজ্ঞানীরা এই ঘটনাকে ‘অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ’ হিসেবে উল্লেখ করেছে। এর মাধ্যমে গ্রহাণুটি এবং পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য গ্রহাণু সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

নাসা জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের বাসিন্দারা খালি চোখেই এই গ্রহাণুটি দেখতে পারবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়