শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:১৫ সকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেল শান্তি পুরস্কারে আসিম মুনির-শাহবাজকে বিবেচনার আহ্বান পাকিস্তানের

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে পাকিস্তান নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে- এই যুক্তিতে এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসহ দেশটির কিছু প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী ও গণমাধ্যমের একাংশ এই দাবি তুলেছে। তাদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তান নেপথ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা রাখছে। পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা না থাকলে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারত। 

ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি, আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা তৈরিতেও পাকিস্তানের সরকার ও গোয়েন্দা সংস্থার ভূমিকা ছিল বলে তারা উল্লেখ করছে।

এই দাবির পক্ষে দেশটির কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচার চালানো হচ্ছে। তাদের যুক্তি, অতীতে বিভিন্ন দেশের নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, সেই বিবেচনায় পাকিস্তানের এই দুই নেতাকেও মূল্যায়ন করা উচিত।

তবে এ দাবিকে ঘিরে দেশ-বিদেশে সমালোচনা ও বিদ্রূপও শুরু হয়েছে। সমালোচকদের মতে, যখন পাকিস্তান নিজেই অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট, সন্ত্রাসবাদ এবং উচ্চ মূল্যস্ফীতির মতো সমস্যায় জর্জরিত, তখন এমন দাবি বাস্তবসম্মত নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়