শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

লেবাননে ইসরায়েলি হামলায় গত দুই দিনে কয়েক শ মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড়ের মধ্যে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়া জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লেবাননে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, ভারত সব সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা জরুরি।

এসময় রণধীর জয়সওয়াল লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) ভারতের সৈন্য মোতায়েন রয়েছে বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, পাকিস্তান-মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত দুই দিনে লেবাননে ৩০৩ জনকে হত্যা করেছে ইসরায়েল।

এমন এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটল, যখন শনিবার ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরান আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব। এদিকে, এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ এই ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় রাখতে অনুরোধ জানিয়েছে। সূত্র : ইন্ডিয়া টিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়