শিরোনাম
◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০১ রাত
আপডেট : ০১ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে বুধবার (২৫ সেপ্টেম্বর) ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।ৃ

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা এবং মানসেহরাতের পাশাপাশি ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।

 পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) তথ্য অনুসারে, ভূমিকম্পটি বিকেল ৪টা ১২ মিনিটে আঘাত হানে এবং এর গভীরতা ছিল ১১৪ কিলোমিটার।
 
সংস্থাটি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। 
  
পাকিস্তান আরবীয়, ইউরেশীয় ও ভারতীয়– এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যার ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল সৃষ্টি হয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগস্থলে অবস্থানের কারণে এ অঞ্চলে প্রায়ই টেকটোনিক মুভমেন্ট ঘটে থাকে।
 
গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সূত্র: দ্য ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়