শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির ৯ দফা: যা থাকছে সমঝোতায় ◈ ১২ ফেব্রুয়ারি নির্বাচন প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেত: জামায়াত আমির ◈ সেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগে ২১ ওমরাহ কোম্পানির লাইসেন্স স্থগিত করল সৌদি ◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪২ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র

মাত্র একদিনের ব্যবধানে মধ্যপ্রাচ্যে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলো।

সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরমধ্যে তারা যুদ্ধবিমান নিয়ে এলো।

এরমধ্যে রয়েছে এফ-২২, এফ-৩৫ এবং এফ-১৬। এগুলোর সঙ্গে একাধিক রিফুয়েলার বিমানও নিয়ে আসা হয়েছে। যেগুলো মাঝআকাশে সাধারণ ও যুদ্ধবিমানকে জ্বালানি দিয়ে থাকে।

সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যে ৫০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে আসা হয়েছে।

এরআগে ওই অঞ্চলে বিমানবাহী রণতরীসহ অন্যান্য যুদ্ধজাহাজের বিশাল বহর জড়ো করেছে মার্কিন সেনারা। এরমধ্যে গেলো যুদ্ধবিমান।

গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। যা কঠোর হস্তে দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের অজুহাত দেখিয়ে ইরানের চারপাশে সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এক্সিওস, টাইমস অব ইসরায়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়