শিরোনাম
◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৫ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে হেরে বাড়ি বাড়ি গিয়ে টাকা ফেরত নিচ্ছেন প্রার্থী

ভারতের তেলেঙ্গানা পৌরসভা নির্বাচনে মাঞ্চেরিয়াল পৌর কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 

নির্বাচনে পরাজয়ের পর ভোটারদের দেওয়া টাকা ফেরত নিতে বাড়ি বাড়ি হানা দিচ্ছেন এক বিজেপি প্রার্থী ও তার পরিবার। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

মাঞ্চেরিয়াল পৌর কর্পোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে বিজেপি প্রার্থী হিসেবে ২০২৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জাডি তিরুপতি। তবে ফলাফল ঘোষণার পর দেখা যায়, তিনি কংগ্রেস প্রার্থীর কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই সামান্য ব্যবধানে পরাজয় মেনে নিতে পারেননি তিরুপতি ও তার পরিবার। তাদের অভিযোগ, অনেক ভোটার টাকা নিয়েও তাকে ভোট দেননি।

পরাজয়ের পর জাডি তিরুপতির স্ত্রী রূপা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তিনি ভোটারদের কাছে দাবি করছেন যে তারা যদি সত্যিই তিরুপতিকে ভোট দিয়ে থাকেন তবে যেন ঈশ্বরের নামে শপথ করেন। যারা শপথ নিতে অস্বীকার করছেন বা স্বীকার করছেন যে তারা ভোট দেননি, তাদের কাছ থেকে আগে দেওয়া টাকা ফেরত নেওয়া হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে একটি করুণ দৃশ্য উঠে এসেছে, যেখানে এক বৃদ্ধাকে রূপা জেরা করছেন। সেখানে দেখা যায়, ভোট প্রতি তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছিল। ওই বৃদ্ধার মেয়ে স্বীকার করেন যে, তার বাবা তিরুপতিকে ভোট দেননি, তাই তিনি সংগৃহীত ৩,০০০ টাকা ফেরত দিয়ে দেন। তবে তিনি নিজে ভোট দিয়েছেন দাবি করে নিজের ভাগের টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর তেলেঙ্গানার রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। একদিকে যেমন প্রার্থীদের টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি সামনে এসেছে, অন্যদিকে পরাজয়ের পর সেই টাকা ফেরত নেওয়ার ঘটনা সাধারণ মানুষের মধ্যে হাসির খোরাক ও ক্ষোভের সৃষ্টি করেছে। 

সরকারিভাবে ভোটার সচেতনতা বৃদ্ধির এত প্রচার সত্ত্বেও অর্থের বিনিময়ে ভোট কেনা-বেচার এই চিত্রটি নির্বাচনি ব্যবস্থার এক নগ্ন রূপ প্রকাশ করেছে। স্থানীয় বাসিন্দারা এখন দেখার অপেক্ষায় আছেন যে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর নির্বাচন কমিশন বা স্থানীয় প্রশাসন ওই প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়