শিরোনাম
◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’— রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৮ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে ভোটের ফলাফলের ওপর ভারতের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে: রণধীর জয়সওয়াল

বাংলাদেশে চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নয় নয়াদিল্লি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান। খবর- হিন্দুস্থান টাইমস

ফলাফল দেখে ভারত পরবর্তী সিদ্ধান্ত নেবে উল্লেখ করে রণধীর জয়সোয়াল বলেন, নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব ভোটাররা কেমন ম্যান্ডেট দেন। এরপরই আমরা বাকি বিষয়গুলো নিয়ে ভাবব।

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, প্রতিবেশী দেশটিতে একটি ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য’ নির্বাচনের পক্ষে নয়াদিল্লি সবসময়ই সোচ্চার ছিল।

আন্তর্জাতিক প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই বিপ্লবে শেখ হাসিনার পতনের পর এটিই বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন। বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর মাঠে ফেরা বিএনপি এবং জামায়াতে ইসলামীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

বিএনপি ও জামায়াতের অবস্থান প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি প্রধান তারেক রহমান বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলে জোরালো প্রচার চালানো জামায়াতে ইসলামী বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার ভিত্তিক সমাজ গঠনের যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

নির্বাচনী চিত্র বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বর্তমানে দেশজুড়ে গণনা চলছে। বড় কোনো সহিংসতা ছাড়াই ভোট শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে উভয় পক্ষের নেতারাই পাল্টাপাল্টি কিছু হুমকির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছে , নির্বাচনের পর বাংলাদেশে যে রাজনৈতিক শক্তিই ক্ষমতায় আসুক না কেন, গণতান্ত্রিক স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে তারা ঢাকার সঙ্গে কাজ করতে আগ্রহী। সূত্র: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়